ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে হুমকি-পাল্টা হুমকি অব্যাহত রয়েছে। 'ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেয়া উচিত'- এমন দুঃসাহসি মন্তব্য যিনি করেছিলেন সেই আহমাদিনেজাদ আজ পাশ্চাত্যের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে। তিনি বলেছেন, ইরানি জাতি শান্তিকামী এবং যুদ্ধ ও সহিংসতার বিরোধী, তবে শত্রুদের এটা জানা উচিত যে, তারা আক্রান্ত হলে ইরানের জনগণ এর কঠোর জবাব দেবে এবং এটা তাদের জন্য অন্তহীন কলঙ্ক বা লজ্জা বয়ে আনবে। ইরানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত বলেও আহমাদিনেজাদ উল্লেখ করেন। খবরের সূত্র
প্রেসিডেন্ট আহমাদিনেজাদের স্পষ্ট এবং সাহসী কথাবার্তা আমার ভাল লাগে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী যে কোন ষড়যন্ত্রের ব্যাপারে আমাদেরও সতর্ক থাকতে হবে।
প্রেসিডেন্ট আহমাদিনেজাদের স্পষ্ট এবং সাহসী কথাবার্তা আমার ভাল লাগে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী যে কোন ষড়যন্ত্রের ব্যাপারে আমাদেরও সতর্ক থাকতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন